Recent

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

১৫ দিনে ৩ হাজার মানুষের মৃত্যু


গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর তথ্য জানায় সরকার। গত বছরের ৪ এপ্রিল থেকে প্রতিদিন থেকে করোনায় মৃত্যু হচ্ছে। দেশে প্রথম ১ হাজার মৃত্যুতে সময় লাগে ৯৪ দিন। গত ২৬ জুন করোনায় মৃত্যু ১৪ হাজারে পৌঁছায়। মৃত্যু ১৩ থেকে ১৪ হাজারে পৌঁছাতে সময় লাগে ১৫ দিন।


গত ৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অধিকাংশ দিন মৃত্যু ছিল ২০০-এর ওপরে। গত ১৯ জুলাই এক দিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর খবর আসে। আজ শনিবার দেশে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে।

শেষ ১৫ দিনে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, করোনা পরিস্থিতির অবনতিতে বিশ্বে যেসব দেশে করোনায় দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে, সেই তালিকায় বর্তমানে দ্বাদশ অবস্থানে রয়েছে বাংলাদেশ।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে গ্রামগঞ্জে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বেশি ছড়াচ্ছে করোনার ডেলটা ধরন।ঈদকে কেন্দ্র করে যেভাবে লোকসমাগম হয়েছে, সংক্রমণে তার প্রভাব দেখা যাবে সপ্তাহ দুয়েক পর। ফলে শিগগিরই সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ার আশা নেই। বরং অবস্থার আরও অবনতি হতে পারে।



সূত্র-প্রথম অালো   

Post a Comment

3 Comments